1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে চাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২২) গেস্ট হাউসে আটক রেখে গণধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বন্দর উপজেলা মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গেস্ট হাউসে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

অভিযুক্তরা হলেন ডালিম (৩৭), মারুফ (৩৫) ও উজ্জল (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভার ব্রিজের নিচে ডালিমের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরে ১ ডিসেম্বর চাকরি দেওয়ার প্রলোভনে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বলা হয়। ২ ডিসেম্বর সকালে তিনি পৌঁছালে ডালিম তাকে গেস্ট হাউসে আটক রাখে এবং নিজের সঙ্গে আরও দুইজনকে নিয়ে ধর্ষণ করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গণধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট