1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরকীয়ার জেরেই খুঁন করা হয় সুমন খলিফাকে হত্যা: স্ত্রীসহ গ্রেফতার ৬ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

পরকীয়ার জেরেই খুঁন করা হয় সুমন খলিফাকে হত্যা: স্ত্রীসহ গ্রেফতার ৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যার ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িত স্ত্রী পরকীয়া প্রেমিক সহ ৬ জনকে গ্রেফতার পুলিশ।

পরকীয়ার জেরেই সংঘটিত হয়েছে সুমন খলিফা (৩৫) হত্যাকান্ড। বুধবার বিকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

সম্মেলনে তিনি বলেন, নিহতের স্ত্রী সঙ্গীতশিল্পী সোনিয়া সঙ্গে পরকীয়ার জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোনিয়ার সঙ্গে ধৃত আসামি মেহেদী হাসান ওরফে ইউসুফের (৪২) অবৈধ সম্পর্কের কারণে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়ায় জড়িত হয়েছে। এরই জেরে সোনিয়া ও ইউসুফ মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর রাতে গানের অনুষ্ঠানে স্ত্রীকে রেখে বের হওয়ার পর সুমনকে ক্লাব থেকে ডেকে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো অস্ত্রে নির্মমভাবে হত্যা করা হয় তাকে।

পুলিশ সুপার আরো জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইউসুফকে গ্রেফতারের পরে তার স্বীকারোক্তিতে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহমান (২৮), বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫), নান্নু মিয়া (৫৫) এবং নিহতের স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি ও একটি সুইচ গিয়ারও উদ্ধার করা হয়েছে। পলাতক আসামি মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য সোমবার সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুরে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় সোমবার রাতেই নিহতের বাবা মোঃ মন্টু খলিফা (৭০) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট