1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা, ৭ লাখ টাকা ছিনতাই - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা, ৭ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ইসলামপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল বাতেন ব্যাপারীর ওপর সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ব্যবসায়িক কাজে তাগাদা করে বাড়ি ফেরার পথে কাবিলগঞ্জ এলাকা থেকে ৪–৫ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বাতেনকে মারাত্মকভাবে আহত করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক আব্দুল বাতেনকে ঢাকা মেডিকেল রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের দাবি, এলাকায় কাবিলগঞ্জের এই সন্ত্রাসীচক্র দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় আব্দুল বাতেনের ছেলে আরিফ বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

এদিকে পরিবার ও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ রাশেদুল ইসলাম খান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট