1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ক্ষুদ্র সমস্যা নিয়ে গ্রাম্য আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন-ডিসি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

ক্ষুদ্র সমস্যা নিয়ে গ্রাম্য আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত ব্যাপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত ডিডিএলজি নাইমা ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান, সিনিয়র সহকারী কমিশনার টি, এম.রাহসিন কবির, যুব-উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক হাসিনা মমতাজ, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক ফিরোজা বেগম ঝুমুর প্রমুখ।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছেন, গ্রাম আদালত থাকলে পক্ষ পাতিত্ব কম হবে। সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষ পাতিত্বের অভিযোগ আসবে। যার পক্ষে রায় যায় সে খুশি হয় অপর পক্ষ অসন্তুষ্ট হয়। ছোট-খাটো ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই। যে বিষয়ে যাই থানাও জানে না এটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব। ইউপি চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের বিচারক। তিনি না থাকলে যে মেম্বার যোগ্য বেশী তিনিও গ্রাম আদালতের বিচারক হতে পারবেন। এ ব্যাপারে জন-সচেতনতা সৃষ্টি করতে হবে। গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার রায় দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির, প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, এছাড়াও বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট