1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাহাজ কেটে বিক্রির ঘটনায় সমঝোতায় মুক্তি অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাতের - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

জাহাজ কেটে বিক্রির ঘটনায় সমঝোতায় মুক্তি অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাতের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চট্টগ্রাম থেকে ভাড়া করে এনে মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মালিক পক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনের বাবা সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও জাহাজের মালিক রাকেশ শর্মা তিনশত টাকা স্ট্যাম্পে সমঝোতা চুক্তি করেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টন নুরজাহান ট্রেড সেন্টারের মিহির ওভারসিজ কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এ সমঝোতা হয়।

সমঝেতায় প্রধান শর্ত দেওয়া হয় কেটে ফেলা জাহাজটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সমঝোতা চুক্তিতে উভয় পক্ষ আরও ১১টি শর্ত জুড়ে দিয়েছেন। শর্তে তারা জাহাজটি সম্পূর্ণ মেরামতের জন্য ৪৫ দিন সময় নির্ধারণ করা হয়। সমঝোতা চুক্তিতে ৮ জন সাক্ষী স্বাক্ষর করেন।

জাহাজটি ছাত্রদল নেতার বাবা আগের মতো ফিরিয়ে আনতে জাহাজের বর্তমান প্লেটের থিকনেস অনুযায়ী উইন্স, দোতলা কেবিন, টেপারসহ সম্পূর্ণ জাহাজ মেরামত করে দেবেন। তবে মেরামতের সব খরচ বিএনপি নেতা রফিকুল ইসলাম বহন করলেও শ্রমিক খরচ বাবদ ১৫ লাখ টাকা জাহাজের মালিক রাকেশ শর্মা বহন করবেন। প্রথম ধাপে রাকেশ শর্মা কাজ শুরুর প্রথম সপ্তাহে চেক মারফত ৮ লাখ টাকা দেবেন। কাজ শেষ হওয়ার পর বাকি ৭ লাখ টাকা চট্টগ্রাম বার্জ ও টাগ মালিক সমিতির মাধ্যমে পরিশোধ করবেন। জাহাজটি মেরামতের সময় জাহাজ মালিক পক্ষের দেখাশোনাকালীন সময়ে কোনো প্রকার হুমকি দিতে পারবেন না। হুমকি ধামকি দিলে আইনের আশ্রয় নিতে পারবেন রাকেশ শর্মা।

এ ছাড়াও জাহাজ মেরামতের পর জাহাজটি চট্টগ্রাম বার্জ ও টাগ মালিক সমিতির কাছে পৌঁছে দিতে হবে। মেরামত শেষে জাহাজ হস্তান্তরের পর থানায় করা মামলা উভয় পক্ষের উপস্থিতিতে প্রত্যাহার করবেন। মামলা প্রত্যাহারের সব খরচ অভিযুক্ত ছাত্রদল নেতার বাবা রফিকুল ইসলাম বহন করবেন।

সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত ৭ জনের একটি সিন্ডিকেট করে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামে একটি জাহাজ ভাড়া করে নিয়ে আসেন। পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে বিএনপি কর্মী মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া ও হোসেনের একটি সিন্ডিকেট করে তার বাবার মালিকানাধীন শিপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে ফেলেন। গত রবিবার সকালে মোবাইল ফোনে এক পরিচিত ব্যক্তি তাদের জাহাজ কেটে ফেলেছে বলে জানায়। খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের মালবাহী জাহাজ কেটে ফেলার সত্যতা পান। পরে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ক্ষতিগ্রস্ত জাহাজের মালিক রাকেশ শর্মা জানান, চট্টগ্রাম বার্জ ও টাগ মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শাহাদাতের বাবার সঙ্গে সমঝোতা হয়েছে। তাদের জাহাঝটি মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে চট্টগ্রামে হস্তান্তর করবেন। ৪৫ দিনের মধ্যে জাহাজ মেরামত করে দেবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট