1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বাউল সমাবেশে ব্যানার ছেঁড়ায় যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

নারায়ণগঞ্জে বাউল সমাবেশে ব্যানার ছেঁড়ায় যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্তদের আয়োজিত সমাবেশের ব্যানার ছেঁড়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, আটক যুবকের নাম সানি ইসলাম (২২)। তিনি সাইদুল ইসলামের ছেলে এবং নারায়ণগঞ্জ সদরের উত্তর চাষাড়ার বাকীরুদ্দিন মিয়ার বাসার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। ওসি জানান, ঘটনার খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর পুলিশ শহীদ মিনার এলাকা ঘিরে রাখে এবং ভাসমান হকারদের সরিয়ে দেয়। বেলা সোয়া ৪টার দিকে সমাবেশ শুরু হয়, যেখানে মাজারে হামলা ও বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালালসহ অন্যান্যরা।

ওসি নাছির আহমদ বলেন, যেকোনো উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত আছেন এবং সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১১-এর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT