1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

খালেদাজিয়া দেশের গণতন্ত্রের প্রতীক-মাও.মইনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের মিশনপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজন করা এই অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

তিনি দোয়া করে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া কারো একার নয়, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান (টিপু), জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সমাজসেবক ইকবাল আহমেদ শ্যামল, মুন্সি মোঃ আব্দুল্লাহ ফাইসূল, শ্রমিক নেতা রিদওয়ানুল আজিম প্রমুখ।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট