1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মানুষের অধিকার আদায়ে তরুনরা অগ্রনী ভূমিকা পালন করে-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

মানুষের অধিকার আদায়ে তরুনরা অগ্রনী ভূমিকা পালন করে-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “জাতীয় সংগীত আমাদেরকে দেশপ্রেম শিখায়, জাতীয় সংগীত দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে সাহায্য করে। আজকের এই টুর্নামেন্ট আয়োজনকারী তরুণ সমাজকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।”

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়ার তরুণ সমাজের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশ আমাদের মায়ের মতো। আমরা যেমন মাকে ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসি দেশকে। দেশের সংকটময় মুহূর্তে তরুণরাই সামনে আসে। ২৪ জুলাই-আগস্টে আমরা দেখেছি তরুণরা দেশকে ভালোবেসে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।”

তিনি তরুণদের উদ্দেশে বলেন, “মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তরুণ সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।”

৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, নজরুল ইসলাম বাবুল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমতিয়াজ, আব্দুর রহিম, জিসান, রিফাত ও মুন্না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT