1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জামায়াতের মূল লক্ষ্যই মানুষের সেবা করা-ইকবাল - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

জামায়াতের মূল লক্ষ্যই মানুষের সেবা করা-ইকবাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাছে রাজনীতি কোনো পেশা নয়; মানুষের সেবা করাই মূল লক্ষ্য। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে বৈষম্য ও দুর্নীতি দূর হবে এবং জনগণের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

শনিবার (২৯ নভেম্বর) তিনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে এই মন্তব্য করেন। আসরের নামাজের পর মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের কল্যাণ ও নির্বাচনে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজিত ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন অভিযানে অংশগ্রহণ করেন।

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “মাথার ঘাম পায়ে জড়িয়ে যে শ্রমিক কাজ করে আমি তাদের সঙ্গে আছি। আমিও একজন শ্রমিক।”

তিনি অঙ্গীকার করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মান্নান, মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজিম, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলম, সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াত সভাপতি সাইফুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট