1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁও উপজেলায় মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় রিয়া মনি (২১) নামে এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬(নভেম্বর) বুধবার ১২ টার দিকে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

এ ঘটনায় স্ত্রী হত্যার সন্দেহ নিহতের স্বামী আদিলকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশের হাতে আটক আদিল গত ৮ বছর যাবত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র‌্যাংগস গ্রুপের কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর জেলার সদর থানার চুনুটিয়া গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া। সে গত ১১ মাস আগে পারিবারিকভাবে একই জেলা ও থানার শেখপাড়া (মন্ডলবাড়ির) হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করে সোনারগাঁওয়ের র‌্যাংগস গ্রুপের আবাসিক কোয়াটারে বসবাস করছেন।

আদিল জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রীর জন্য নাস্তা আনতে বের হয়। পরে সকাল ৯টার দিকে ২টি পরোটা নিয়ে কোয়াটারে আসেন আদিল। এ সময় রুমে ঢুকে একটি ধারালো বটির আঘাতে স্ত্রী রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দিয়ে হত্যা করা রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় রুমে ভেতর কাউকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করলে, এলাকাবাসী ও র‌্যাংগসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে আসেন।

এদিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ পুলিশ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, আপাতত রিয়া মনি হত্যাকান্ডে তার স্বামী আদিলকে জিজ্ঞাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এই হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট