1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে মুক্তিপনের দাবিতে অপহরন: অত:পর হত্যা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সিদ্ধিরগঞ্জে মুক্তিপনের দাবিতে অপহরন: অত:পর হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবির (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চার তলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের পরিবারের অভিযোগ, অপহরণের পর মুক্তিপণ দিতে রাজি না হওয়ায় তাকবিরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিকেল ৪টার দিকে নাসিক ৪নং ওয়ার্ডের ওয়াদা কলোনি বউবাজার এলাকার একটি চারতলা পরিত্যক্ত ভবনের নিচতলায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত মো. তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। পরিবারের দাবি- একটি অপহরণকারী চক্র তাকবিরকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল।

নিহতের বাবা নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাতে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার মোবাইল ফোন চালু থাকলেও বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। বুধবার স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, আমার ছেলের লাশ পাওয়া গেছে।

নিহতের বড় ভাই হৃদয় বলেন, একটি অজ্ঞাত নম্বর থেকে আমাদের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা টাকা দিতে রাজি হইনি। আজ বুধবার দুপুরে ভাইয়ের মৃত্যুর খবর পাই।

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকবিরকে মঙ্গলবার রাতে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে একটি ফোন নম্বরের কথা উল্লেখ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ করা হয়েছে। আমরা ওই ফোন নম্বরের সূত্র ধরে দ্রুত তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT