1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই শহীদদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি-ডিসি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

জুলাই শহীদদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শহীদ পরিবারের প্রতি পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানান তিনি।

সভায় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “আমি সর্বদা আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারবেন। নিহত পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিংয়ের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়- সেজন্য প্রশাসন সবসময় পাশে থাকবে।”

শহীদ পরিবারের সদস্যরা দ্রুত ফাঁসির রায় কার্যকর করা, শহীদদের কবর সংরক্ষণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মৃতিফলক স্থাপন করার দাবি জানান। তারা বলেন, “মামলার কার্যক্রম দ্রুত শেষ হোক এবং কোনো দোষী যেন ছাড় না পায়।”

জেলা প্রশাসক আরও বলেন, “শহীদদের মহৎ আত্মত্যাগ স্মরণীয় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আপনাদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, এনডিসি তরিকুল ইসলাম, শহীদ আদিলের পিতা আবুল কালাম, শহীদ আরমানের স্ত্রী সাবিনা, শহীদ পারভেজের পিতা শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগর আহ্বায়ক মাহফুজ খানসহ শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT