1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বসুন্ধরা সিমেন্ট কারখানায় উত্তপ্ত কয়লা ছিটকে দগ্ধ ৬ শ্রমিক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

বসুন্ধরা সিমেন্ট কারখানায় উত্তপ্ত কয়লা ছিটকে দগ্ধ ৬ শ্রমিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে দগ্ধ কয়লা ছিটকে অন্তত ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, “কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।”

“কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন ধরেনি, ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে”, যোগ করেন ওই কর্মকর্তা।

দগ্ধরা হলেন: তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫), মো. নাহিদ হাসান (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) এবং তোরাব আলী (৫৫)। তাদের মধ্যে তাইজুলের শরীরের ১২ শতাংশ, কামালের ২৬ শতাংশ, নাহিদের ৪০ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ এবং তোরাবের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।

কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ (এডমিন) আব্দুর রহিম মুঠোফোনে বলেন, “সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তপ্ত কয়লা ছিটকে গায়ে পড়লে সামনে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হন। সাথে সাথে তাদের কারখানার তত্ত্বাবধানে হাসপাতালে আনা হয়।”

আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে রাত নটার দিকে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, “ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট