1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সন্ত্রাসীদের কোন ছাড় নেই-কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সন্ত্রাসীদের কোন ছাড় নেই-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, নিরাপদ ও আধুনিক নারায়ণগঞ্জ-৪ আসন গড়ে তোলার লক্ষ্যে ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর ৭নং ওয়ার্ড ‘কাশেমী পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসেন কাসেমী। প্রধান আলোচক ছিলেন জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেনসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের ব্যক্তিবর্গ।

জুম্মার নামাজের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল এসে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বক্তব্যে মুফতি মনির হোসেন কাসেমী বলেন,
স্বৈরাচার শেখ হাসিনার গত ১৭ বছরের শাসনামলে যারা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কেউ সরিয়ে দিতে পারবে না। এই অবস্থানে আসা সহজ ছিল না—এতে ত্যাগ আছে, সংগ্রাম আছে। জুলাই আন্দোলন, শাপলা চত্বরসহ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আলেম সমাজ সামনের সারিতে ছিল।

ভোলাইলকে নিজের জন্মভূমি উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছরে এই এলাকায় যে উন্নয়ন হয়নি, ইনশাআল্লাহ আমি সংসদ সদস্য হলে সেই উন্নয়ন আমি করবো—এটি আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, এলাকায় মানুষ দুই ভাগে—আওয়ামী লীগ ও বিএনপি। যারা আওয়ামী লীগের নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের কোনো ছাড় নেই। তবে যারা ভালো, তাদের ভয়ের কিছু নেই।

সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “খেলা হবে বলেছেন, কিন্তু রাতের অন্ধকারে পালিয়ে গেলেন কাপুরুষের মতো। আমরা প্রস্তুত খেলতে, হাজারো জনতা আজ এখানে উপস্থিত।”

এলাকার অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদক। যারা মাদক ব্যবসায় জড়িত, ভালো হয়ে যান—না হলে পরিণাম হবে ভয়াবহ। আমাদের সন্তানদের বিপথগামী করার অধিকার আপনাদের নেই।”

তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT