1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড

কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগে তিনি স্থানীয় মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সামনে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি উপস্থাপন করেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা নির্বাচিত হই বা না হই- ফতুল্লা বাসীর সুখে–দুঃখে পাশে থাকবো। অনেক এমপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণকে ভুলে যান। আমরা সেই ধারার নই। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জনদরদী মানুষ; দেশ, জাতি ও ইসলামের কল্যাণে তিনি আজীবন কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরাও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।”

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আমান উল্লাহ, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত হোসাইন রানা এবং ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীলসহ তৃণমূল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট