1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার

কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগে তিনি স্থানীয় মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সামনে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি উপস্থাপন করেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা নির্বাচিত হই বা না হই- ফতুল্লা বাসীর সুখে–দুঃখে পাশে থাকবো। অনেক এমপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণকে ভুলে যান। আমরা সেই ধারার নই। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জনদরদী মানুষ; দেশ, জাতি ও ইসলামের কল্যাণে তিনি আজীবন কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরাও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।”

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আমান উল্লাহ, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত হোসাইন রানা এবং ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীলসহ তৃণমূল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট