1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ প্রশাসন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, যে কেউ তথ্য দিয়ে এসব অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে তাকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বিজ্ঞপ্তিতে উদ্ধার হওয়া অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে— গুলি-৫০০ টাকা, পিস্তল-৫০ হাজার টাকা, শর্টগান-৫০ হাজার টাকা, রাইফেল-১ লাখ টাকা, এসএমজি (সাবমেশিনগান)-১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি (লাইট মেশিনগান)-৫ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সাম্প্রতিক সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে জেলার বিভিন্ন থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়ে যায়। এসব লুট হওয়া অস্ত্র উদ্ধার এখন পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই যে কেউ তথ্য দিয়ে সহায়তা করলে তাকে যথাযথভাবে সম্মান ও পুরস্কৃত করা হবে।

তথ্য দিয়ে সহযোগিতা করতে সরাসরি যোগাযোগ করা যাবে নিচের কর্মকর্তাদের সঙ্গে—
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস): ০১৩২০-০৯০৩০৩
সদর মডেল থানার ওসি : ০১৩২০-০৯০৩৭৭
ফতুল্লা মডেল থানার ওসি : ০১৩২০-০৯০৪০৩
সিদ্ধিরগঞ্জ থানার ওসি : ০১৩২০-০৯০৪২৯
বন্দর থানার ওসি : ০১৩২০-০৯০৪৫৫
সোনারগাঁও থানার ওসি : ০১৩২০-০৯০৫৩৩
রূপগঞ্জ থানার ওসি : ০১৩২০-০৯০৪৮১
আড়াইহাজার থানার ওসি : ০১৩২০-০৯০৫০৭
জেলা গোয়েন্দা শাখার ওসি : ০১৩২০-০৯০৫৫৯
পুলিশ কন্ট্রোল রুম : ০১৩২০-০৯১২৯৮

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট