1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুরুজ হত্যা মামলা: আ.লীগ নেতা জামানের কোটি টাকার বানিজ্য - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সুরুজ হত্যা মামলা: আ.লীগ নেতা জামানের কোটি টাকার বানিজ্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানাধীন কাশিপুর শান্তিনগর এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: সুরুজ মিয়াকে। এ হত্যাকান্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে নড়েচড়ে বসে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করে।

এদিকে এ হত্যাকান্ডের পর কাশীপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন সাল্লু ও হীরসহ ২১জনকে আসামী করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। এবং পরবর্তিতে এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারক লিপিও প্রদান করা হয়।

তবে থানায় মামলা দায়ের করার পর থেকে শুরু হয় বাণিজ্য। মামলার আসামীদের ভয় দেখিয়ে নিহত সুরুজ মিয়ার চাচাতো ভাই জামান মিয়া কোটি কোটি টাকার বাণিজ্যে মেতে উঠে বলে অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি মামলার এজাহারভুক্ত ৮নং আসামী রফিকুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগও পাওয়া যায় জামান মিয়ার বিরুদ্ধে।

সূত্রমতে, সন্ত্রাসীদের হামলায় সুরুজ মিয়া নিহত হওয়ার পর পরই আসামী রফিকুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামান মিয়া ও তার বাহিনী। এসময় ভাঙচুরেরর পাশাপাশি রফিকুলের অটো রিকশার গ্যারেজ থেকে প্রায় ৪৫টি অটো রিকশা যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা এবং রফিকের মালিকাধীন মাল্টিপারপাস থেকে প্রায় লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। এছাড়া কাশীপুর মরা খালপাড় এলাকার আরও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সুরুজ হত্যার আসামী করার ভয়ভীতি দেখিয়ে ৩০ লাখ টাকা আদায় করার অভিযোগও পাওয়া যায় জামান মিয়ার বিরুদ্ধে।
তবে জামান মিয়ার বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ হয়। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাইনবোর্ডস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাঙচুর লুটপাট ও আগুনের ঘটনায় জামান মিয়াকে আজহারভুক্ত আসামী করা হয়। এরপর তিনি বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর ফের ফিরে আসেন নিজ এলাকায়। বর্তমানে তিনি বীরদর্পে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।

এদিকে মামলার আসামী হওয়া সত্বেও জামান মিয়াকে এভাবে প্রকাশ্যে ঘুরতে দেখে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। তারা জামান মিয়াকে দ্রুত গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এজন্য তারা ফতুল্লা থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ জুন (বৃহস্পতিবার) দুপুর দেড়টায় দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে দিনে দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার দুই ছেলেসহ চারজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট