1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত শনিবার (১ নভেম্বর) রাতে কুশিয়ারা এলাকায় এবং রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে মাহবুব আলম (৪১)। সে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপর আসামি নবীগঞ্জ কুশিয়ারা এলাকার নূরুল হক মিয়ার ছেলে রাকিব খান (৩৩)। সে বন্দর থানার ১৬(১০)২৫ নম্বর মারামারি মামলার এজাহারভুক্ত আসামি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট