1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মামুন মাহমুদের লিফলেট বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে মামুন মাহমুদের লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাইকারটেক সাপ্তাহিক হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রবিবার (২ নভেম্বর) দুপুরে শত বছরের পুরনো এ হাটে প্রচারণা চালানো হয়। প্রতি হাটের দিনে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে, যেখানে বিএনপির নেতাকর্মীরা জনসাধারণের মাঝে দলের কর্মসূচি তুলে ধরেন।

প্রচারণাকালে অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে ছিলেন— সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির গাজী নুরুজ মিয়া, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, কৃষক দলের সোনারগাঁ উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম, কৃষক দল নেতা দুলাল, কাজী এনামুল হক রবিন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী তারেক আহমেদ লিওন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক রোমানা জাহান বন্যা, রোজিনা আক্তার, ফরিদা আক্তার, মহসিন সরকার প্রমুখ।

এদিকে দুপুরে অধ্যাপক মামুন মাহমুদ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের দলদার গ্রামের বাসভবনে গিয়ে অসুস্থ অবস্থায় তাঁর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল ও অধ্যাপক মাহবুবুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট