1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বাড়িভাড়া দ্বন্দ্বে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় বাড়িভাড়া দ্বন্দ্বে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা (একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত) উদ্ধার করেছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাসদাইর বাজারের সামনে অবস্থিত বাড়ির মালিক মো. শাহজালাল তাঁর দোকানের ভাড়াটিয়া হাসিনা বেগমকে দোকান ছাড়তে বলেন। এ সময় হাসিনা বেগম সিকিউরিটি বাবদ দেওয়া ৭০ হাজার টাকা ফেরত দাবি করলে গত ৩১ অক্টোবর দুপুরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ও মারামারি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি আপসে মীমাংসা করা হয়।

কিন্তু ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে ভাড়াটিয়া হাসিনা বেগমের দুই ভাই আলমগীর ও মিঠু, গলাচিপা এলাকা থেকে ১৫-২০ জন বহিরাগত লোক নিয়ে এসে শাহজালালের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটায় ও ভাঙচুর চালায়। স্থানীয়রা বাধা দিলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই কাজী ফেরদৌসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি চকলেট বোমা উদ্ধার করে জব্দ তালিকা মূলে হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা গ্রেফতার হননি। ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট