1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ : গৃহবধূকে হত্যার অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

বন্দরে ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ : গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারিশ সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ অজুদা বেগমকে (৩৮) শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাসুর মাহামুদ্দুল্লাহ বাদী হয়ে নির্দেশদাতা চাচা আলাউদ্দিন দেওয়ান, ফুপু খোদেজা বেগম ও হামলাকারী চাচাতো ভাইদের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার ১০১, এম.এন. ঘোষাল রোডে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত শাহাদাত হোসেন দেওয়ানের ছেলে মাহামুদ্দুল্লাহসহ তাঁর ওয়ারিশগণ দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তিতে বসবাস করছেন। দাদা মৃত্যুর সময় সম্পত্তি এজমালি অবস্থায় রেখে যান। পরবর্তীতে বাদীর পিতা মৃত্যুবরণ করলে তাঁর অংশের সম্পত্তি আইনানুযায়ী মাহামুদ্দুল্লাহসহ অন্যান্য ওয়ারিশদের মালিকানায় আসে।

অভিযোগে বলা হয়, ওয়ারিশ সম্পত্তি দখলের লোভে চাচা আলাউদ্দিন দেওয়ান ও ফুপু খোদেজা বেগম দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি অবৈধভাবে দখলে রেখেছেন এবং সম্পূর্ণ দখল নিতে বাদী পরিবারের ওপর নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

ঘটনার দিন চাচা ও ফুপুর নির্দেশে আলাউদ্দিন দেওয়ানের দুই ছেলে সানি দেওয়ান ও ডেনি দেওয়ান মাহামুদ্দুল্লাহর বাড়িতে ঢুকে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী অজুদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। প্রতিবাদ করলে সানি দেওয়ান গৃহবধূর গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং ডেনি দেওয়ান তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযোগটি পেয়েছে এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট