1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলা ও নির্বিচারে গুলি বর্ষণে জড়িতদের বিচার দাবি এবং শহীদদের স্মরণে রূপগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গলখালী বেবি স্ট্যান্ড এলাকায় সমাবেশে পরিণত হয়।

উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী খান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদদের বিচারের দাবিতে মামলা করা হলেও তা পরবর্তীতে খারিজ করে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময়কাল ছিল বাংলাদেশে নির্যাতনের যুগ। জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, সাজানো মামলায় কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এখন সময় এসেছে প্রতিটি নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করার।”

তিনি আরও বলেন, “২৮ অক্টোবর হামলার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সকল হত্যার ন্যায্য বিচার একদিন নিশ্চিত হবেই।”

পরে ২৮ অক্টোবরসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ জামায়াত-শিবির নেতাকর্মী ও সাধারণ জনগণের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি মো. জাহাঙ্গীর আলম, জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, মাওলানা ফারুক আহমাদ, আব্দুল মজিদ, খায়রুল ইসলাম, আনিসুর রহমান ও মোহাম্মদ হানিফ ভূঁইয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট