1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ : দগ্ধ ৬ জন জাতীয় বার্নে - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ : দগ্ধ ৬ জন জাতীয় বার্নে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন— কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

দগ্ধ কারখানা শ্রমিক আল আমিন জানান, সকালে কারখানাটির নিচতলায় বয়লার রুমে কাজ করছিলাম আমরা। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় আমরা ৬ জন দগ্ধ হয়েছি। পরে আমাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে এ বিষয়টি এখনই বলতে পারছি না, ড্রেসিং চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এমএস ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের ইনফর্ম করেনি। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট