1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘জামায়াতে ইসলামী নির্বাচিত হলে অন্যায়, জুলুম বা ব্যভিচার থাকবে না-মাও.আঃ জব্বার' - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

‘জামায়াতে ইসলামী নির্বাচিত হলে অন্যায়, জুলুম বা ব্যভিচার থাকবে না-মাও.আঃ জব্বার’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন নির্বাচনের প্রাক্কালে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুতুবপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগটি মামুদপুর থেকে শুরু হয়ে সরদার বাড়ি জামে মসজিদ হয়ে ভূঁইগড় বাস স্ট্যান্ড, রুপায়ন আবাসিক এলাকা এবং বিভিন্ন মহল্লায় অনুষ্ঠিত হয়।

এ সময় ভোটারদের উদ্দেশ্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সরকারি বরাদ্দের টাকা আমাদের পকেটে যাবে না। অন্যায়, জুলুম বা ব্যভিচার থাকবে না। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। দেশের শিক্ষিত বেকার দিন দিন বাড়ছে, আমরা বেসিক কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “আমরা একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার করছি।”

গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে উপস্থিত ছিলেন থানা আমীর মাহাবুবুর রহমান, মাওলানা মোস্তফা কামাল, গাজী সালামসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। অংশগ্রহণকারীরা প্রার্থীর সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট