1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে-খোরশেদ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে-খোরশেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকার কুড়িপাড়া, চেয়ারম্যান বাড়ি ও রুপার বাড়ি এলাকায় ঘরে ঘরে গিয়ে নারী সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম, শুভেচ্ছা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিয়েছেন মহানগর বিএনপি নেতা ও সাবেক মহানগর যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সাত্তার ভূট্টো, আনোয়ার মাহমুদ বকুল, মিরাজ হোসেন, ডা. এনায়েত হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

লিফলেট বিতরণকালে খোরশেদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে মানুষের ভোটাধিকার হরণ করে গণতান্ত্রিক ব্যবস্থার মৃত্যু ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, “এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার সুযোগ দিন। বিএনপি রাষ্ট্রের শাসক হতে চায় না, দেশের সেবক হতে চায়।”

পরে বাদ জুমা গলাচিপা জামে মসজিদ ও ডিআইটি রেলওয়ে মসজিদে মুসল্লিদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট