1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যত বেশি নেতাকর্মী, তত বেশি প্রতিযোগিতা-গিয়াসউদ্দীন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

যত বেশি নেতাকর্মী, তত বেশি প্রতিযোগিতা-গিয়াসউদ্দীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলের জন্য থাকতে হবে ঐক্য। দলে ঐক্য না থাকলে কোনো লড়াই-সংগ্রাম বা নির্বাচনে বিজয় অর্জন সম্ভব নয়। সে কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা এসেছে।”

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “৩০০টি নির্বাচনী এলাকায় বিএনপি ও জোটের মনোনীত প্রার্থীরা অংশ নেবে। আমরা যারা এতদিন প্রার্থী হওয়ার জন্য প্রতিযোগিতা করেছি, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীর জন্য কাজ করতে হবে। এর বাইরে কেউ গেলে দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “দল যত বড়, নেতাকর্মী তত বেশি। যত বেশি নেতাকর্মী, তত বেশি প্রতিযোগিতা— নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা। তবে অতি অল্প সময়ের মধ্যেই দেখবেন, আমরা সবাই এক হয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছি। পৃথকভাবে আর কাউকে দেখা যাবে না। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।”

নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামান মির্জার সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডি.এইচ. বাবুল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শামীম আহমেদ ঢালী, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুম, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম সরল, সাবেক থানা ছাত্রদল সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট