1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানব সেবায় নিজেকে উৎসর্গ করা-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানব সেবায় নিজেকে উৎসর্গ করা-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দুই দিনে ২,৫০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মতো এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম শেষ হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে যারা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য এক সপ্তাহের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখে অংশ নেওয়া। তাই বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি।”

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমরা আশা করি, এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে— রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট