1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শহরে সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে চাষাঢ়া নুর মসজিদ থেকে গণসংযোগ শুরু হয়ে চাষাঢ়া শহীদ মিনার, মিশনপাড়া হয়ে ডনচেম্বার পর্যন্ত শেষ হয়। এই সময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ—মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কাউসার আহমদ সরকার, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমীর মোহাম্মদ সিয়াম, ১২ নং ওয়ার্ড পূর্ব শাখা সভাপতি আক্তারুজ্জামান খান রেজু, সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, ডনচেম্বার শাখা সভাপতি ফরহাদ হোসাইন, জামতলা শাখা সাধারণ সম্পাদক শরীফ রিপন, ১৩ নং ওয়ার্ড সভাপতি পীর মোহাম্মদ বাপ্পি, সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট