1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষন : র্যাবের জালে ধর্ষক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষন : র্যাবের জালে ধর্ষক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রুবেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১ ও র‍্যাব-১৪ এর একটি যৌথ দল।

বুধবার দুপুরে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে।

র‍্যাব জানায়, নির্যাতিতা ওই নারীর স্বামী ২০০৮ সালে মারা যান। পরবর্তীতে ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে রুবেল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

ঘটনার ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর রাত ১১টার দিকে সোনারগাঁও থানার ষোলপাড়া এলাকায় নিজের শয়নকক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রুবেল মিয়া। পরে খাবার আনার কথা বলে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। ১৩ অক্টোবর রাত আড়াইটার দিকে সে আবার ঘরে ফিরে ওই নারীকে ভয়ভীতি দেখায় এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়।

পরদিন সকালে ওই নারী চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এরপর রুবেল মিয়া পালিয়ে যায়। পরে ওই নারী নিজে বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট