1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মেঘনা টোল প্লাজায় তরুণী হাফছা আটক, গাঁজা উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

মেঘনা টোল প্লাজায় তরুণী হাফছা আটক, গাঁজা উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক অভিযানে ২ কেজি গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃত নারী একজন মাদক কারবারি।

সোনারগাঁও থানা পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার বিকালে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানায়, সোনারগাঁও আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পাকা রাস্তায় একটি পুলিশ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট ডিউটি পরিচালনার সময় একজন ব্যক্তি হেঁটে এসে পৌঁছালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ চ্যালেঞ্জ জানালে সে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নিজেকে হাফছা (২০) বলে পরিচয় দেন। তার স্বামী শেখ ধন, এবং ঠিকানা ব্রাহ্মণপাড়া জেলার কসবা থানার শীতলপাড়া গ্রাম বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তির হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত হাফছার বিরুদ্ধে নিজের হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট