1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ডোবাতে মিলল তরুণীর বস্তাবন্দি মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

সোনারগাঁয়ে ডোবাতে মিলল তরুণীর বস্তাবন্দি মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে কামরুন নাহার সায়মা (২২) নামে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুন নাহার সায়মা শরিয়তপুরের জাজিরা উপজেলার মাগুরা গ্রামের সাদেক আলীর মেয়ে ও মোগড়াপাড়া চৌরাস্তার কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়। সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় তরুণীর মরদেহ। তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়।

সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খাঁন বলেন, বস্তাবন্দি অবস্থায় সায়মা নামের এক তরুণীর মরদেহ উদ্ধারের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট