1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না’ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

দেশের রাজনৈতিক ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই কোন পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, জনগণের স্বার্থেই মানুষের দাবি মেনে পছন্দমতো পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।

মানববন্ধনে তিনি আরও বলেন, দেশে এখন পর্যন্ত নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন ইউনিট এখন পর্যন্ত প্রায় অকার্যকর। এমতাবস্থায় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো যাবে না। কাজেই অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করুন। পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না।

দাবিসমূহ হলো- আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও ওই আদেশের ওপর গণভোট; আগামী নির্বাচনে উভয় কক্ষে (দুই কক্ষে) পিআর পদ্ধতি প্রবর্তন; সকলের জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন; গতকালকের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচারের দৃশ্যমানতা নিশ্চিতকরণ; স্বৈরাচারের সহযোগী হিসেবে উদ্ভূত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধের দাবি (প্রস্তাবিত)।

মানববন্ধন সঞ্চালনা করেন সেক্রেটারি সুলতান মাহমুদ। অনুষ্ঠানে নগর সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার-দাওয়াহ সম্পাদক বিলাল খানসহ অন্যান্য জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট