1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে পর্যটন সুরক্ষা, ডেঙ্গু নিধন কর্মসূচি ও পরিবেশবান্ধব আলোচনা সভা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।

বক্তারা বলেন, “পানাম নগর বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তারা আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সোনারগাঁকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রিপন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান, রুবেল মিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা পানাম নগর এলাকায় ডেঙ্গু নিধন কার্যক্রমে অংশ নেন এবং পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট