1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আল্লাহর আইন ও সৎ শাসন ছাড়া দেশ কখনো ঠিক হবে না-মাও.মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

আল্লাহর আইন ও সৎ শাসন ছাড়া দেশ কখনো ঠিক হবে না-মাও.মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ থানার উদ্যোগে সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এনায়েতনগর খেলার মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

বৈঠকে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “১৬ বছর ধরে এই দেশে লুটপাট ও অনিয়ম হয়েছে। হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে খরচ দেখানো হয়েছে, কিন্তু জনগণ সুবিধা পায়নি। আল্লাহর আইন ও সৎ শাসন ছাড়া দেশ কখনো ঠিক হবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য কোরআন ও নামাজভিত্তিক ন্যায়সংগত সমাজ গঠন। আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোটের মাধ্যমে সমর্থন করবে, যা দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করবে।”
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে শুরার সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, দক্ষিণ থানা আমীর ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এনায়েতনগরের বিপুল সংখ্যক সাধারণ ভোটারও সভায় অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট