1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে বিএনপির ব্যতিক্রমী উঠান বৈঠক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে বিএনপির ব্যতিক্রমী উঠান বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী উঠান বৈঠক, মুক্ত আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে উপজেলা মহিলা দল।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কর্মসূচিটি পরিচালনা করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সহধর্মিণী সাদিয়া ইসলাম জুঁই। বিশেষ অতিথি ছিলেন মারিয়া ইসলাম মুন্নি। তারা এলাকার সাধারণ নারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সাদিয়া ইসলাম জুঁই বলেন, “আজকের নারী শুধু সংসারই সামলায় না, দেশও সামলায়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আমাদের সন্তানরা নিরাপদে থাকবে, ভোট দিতে পারব নিজের ইচ্ছায়, আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে। বিএনপি সেই অধিকার পুনরুদ্ধারের রাজনীতি করছে। তাই সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানাই।”

মারিয়া ইসলাম মুন্নি বলেন, “এই দেশটা আমাদের, কিন্তু আজ আমরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত। আমাদের মা-বোনেরা কষ্টে আছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়- এটা আমাদের বাঁচার স্বপ্ন। তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়নে আমার বাবা আজীবন জনগণের স্বার্থে লড়েছেন। আশা করি আপনারা বিএনপির পাশে থাকবেন এবং সোনারগাঁ আসনটি তারেক রহমানকে উপহার দেবেন।”

অন্যান্য বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পথে ফিরবে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের মুক্তি নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোস্তাক হোসেন, রাকিব হাসান, কাউসার আহমেদ, সোহেল প্রধান, সেলিম হোসেন দিপু, আলিনুর বেপারীসহ কয়েকশো নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের হাতে হাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট