1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বোন-দুলাভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় বোন-দুলাভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাঁও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারসহ রামারবাগে সোলেয়মান মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে বিকাশের মামাতো বোন ও তার স্বামীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। একই বাড়িতে ভাড়া থাকায় বিকাশ ঝগড়ার শব্দ শুনে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ জানালার সঙ্গে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, নিহতের মামাতো বোন শিল্পীকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট