1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লেকে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

লেকে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের রাসেল পার্ক সংলগ্ন জিমখানা এলাকায় সিটি করপোরেশনের লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে স্থানীয়রা নগরীর জিমখানা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠান। এ সময় ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। পরিচয় শনাক্তসহ রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট