1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ের গণধর্ষণসহ ১০ মামলার আসামি ‘ব্লেড সজীব’ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ের গণধর্ষণসহ ১০ মামলার আসামি ‘ব্লেড সজীব’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

সোনারগাঁও এলাকার শীর্ষ অভিযুক্ত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সজীব ব্লেড সজীব-কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-১১। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বন্দর থানাধীন মদনপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল সন্ধ্যা ৬টার দিকে এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে আলামত হিসেবে ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার, ১টি লেজার লাইট এবং ১টি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটককৃত সজীব ব্লেড সজীবের বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে এবং সোনারগাঁও থানা পুলিশ তাকে আটকের জন্য র‍্যাব-১১ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেছিল।

আটককৃত আসামি সজীব ব্লেড সজীব (২২) সোনারগাঁও থানার দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সোনারগাঁওয়ে ছিনতাইয়ের পর এক নারীকে গণধর্ষণের ঘটনায় সজীব ব্লেড সজীব অভিযুক্ত। ভুক্তভোগী নারীর দায়ের করা এজাহার থেকে জানা যায়, ঘটনার দিন রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওই নারী তাঁর দেবরকে নিয়ে সিএনজিযোগে গন্তব্যে যাওয়ার সময় রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজীব ব্লেড সজীব ও তার ৬-৭ জন সহযোগী মিলে তাদের সিএনজির গতিরোধ করে।

অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এরপর ভিকটিমের দেবরকে অন্য কক্ষে আটকে রেখে সজীব ও তার সহযোগীরা মিলে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনার পর থেকেই সজীব ব্লেড সজীব পলাতক ছিল।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা সম্ভব হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামিকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট