1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদক ব্যবসায়ীদের ২৪-ঘন্টার আল্টিমেটাম দিলেন মাও.ফেরদাউস - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

মাদক ব্যবসায়ীদের ২৪-ঘন্টার আল্টিমেটাম দিলেন মাও.ফেরদাউস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বহমান বলেছেন, যারা সমাজে ঘৃণ্য কাজ করে তারা আমাদেরই সন্তান। তারা কোন না কোন ভুলেই এ পথে পা বাড়িয়েছে। আমার হাতে থাকা এই কাগজে মাদক ব্যবসায়ীদের তালিকা আছে। তাদের আগামি ২৪ ঘন্টার সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তারা মসজিদের ইমাম, মুরব্বী, অভিবাবকদের সাথে নিয়ে যদি সুপথে ফিরে না আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমি প্রশাসনকে সহযোগিতা করতে চাই। মাফক ব্যবসায়ী-চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। আমরা বিশ্বাস করি, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই এই সমাজ থেকে অপরাধ দূর হবে। কোন দল তাদের কর্মীকে অপরাধ করার লাইসেন্স দেয়নি।

বিবিসি বাংলায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা গভীর মনোযোগ দিয়ে শুনলে যে কোন মানুষের হৃদয়কে নাড়া দেবে। এমন কোন সেক্টর নেই যা নিয়ে তারেক রহমান বলেননি। তিনি মসজিদ, মাদ্রাসা, আলেমদের কথাও তুলে ধরেছেন। তার বক্তব্যেই স্পষ্ট তিনি আগামি দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চান। আমরাও তারেক রহমানকে সহযোগিতা করে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন হাজী মজিবুর রহমান, সাত্তার মোল্লা, আওলাদ হোসেন, সাদেক, মোখলেসুর রহমান, ইসমাঈল, সালাউদ্দিন, জয়নাল আবেদীন, হাশেম, ইমাম, মুফতি যুবায়ের বিন রফিক কাসেমী, মুফতি সাজ্জাদ, মুফতি সালাউদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট