1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চোর ধরতে গিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

চোর ধরতে গিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ইমন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে।

এর আগে রোববার (৫ অক্টোবর) রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে ইমন গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান নামে এক ব্যক্তি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় ইমন মিয়াসহ স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। এসময় ইমরানকে ছাড়িয়ে নিতে তার লোকজন এলে তাদের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি ইমনের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হন তিনি। প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট