1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

ওসি বলেন, এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তার কন্যা রত্না খাতুন (২৪)।

তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট