1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বাদ আসর নাসিক ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক বলেন, “তারুণ্যের নতুন বন্দোবস্তের ভোটের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ ও উন্নয়নের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ-৫ আসনকে ব্যাপক উন্নয়ন ও কর্মযজ্ঞের মাধ্যমে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া হবে।”

এসময় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব বেছে নিতে উন্মুখ হয়ে আছে। দুর্নীতি ও অবিচার থেকে মুক্ত একটি সমাজ গঠনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের কোনো বিকল্প নেই।”

বন্দর থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি কাজী মামুনের নেতৃত্বে গণসংযোগটি সোনাকান্দা, দরি সোনাকান্দা, মাহমুদপুর, বেপারীপাড়া হয়ে হাজীপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সমাপ্তি বক্তব্যে নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ মানুষের সমর্থন চান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট