1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিসর্জনে দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ড সর্বোচ্চ প্রস্তুত: মহাপরিচালক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ড সর্বোচ্চ প্রস্তুত: মহাপরিচালক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

এসময় তিনি বলেন, “কোস্ট গার্ড যেহেতু নৌপথে চলাচল করে, সুতরাং বিসর্জনের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিসর্জনের সময় যেন কোন দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। অপ্রীতিকর কিছু ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বোর্ড ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রত্যাশা করি বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ বজায় থাকবে।”

কোস্ট গার্ড প্রধান জানান, সংস্থাটি সাধারণত উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় দায়িত্ব পালন করে থাকে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও জরুরি কাজে সহায়তা করাই তাদের মূল দায়িত্ব। দুর্গাপূজার মতো উৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা।

গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তাই নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সরকার থেকে নির্দিষ্ট করা সময় পর্যন্ত বিসর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

তিনি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্ত্তিক ঘোষ, আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট