1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ইউএনও’র নির্ঘুম তদারকি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

আড়াইহাজারে ইউএনও’র নির্ঘুম তদারকি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মামুনুর রশীদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতভর তিনি উপজেলার ৩১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

প্রতিটি মন্ডপে সরেজমিন খোঁজখবর নিয়ে তিনি দেখেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে কি না, অথবা জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। তার দায়িত্বশীল উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে তাকে আড়াইহাজারের প্রকৃত “অভিভাবক” হিসেবে অভিহিত করেছেন।

ইউএনও শেখ মোঃ মামুনুর রশীদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের প্রত্যাশা।

এই তদারকিতে তার সঙ্গে ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান, আনসার বিডিপি কর্মকর্তা আল মামুন প্রমুখ।

উপজেলার চৌধুরীপাড়াসহ ৩১টি পূজা মন্ডপে ইউএনও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। যেকোনো প্রয়োজনে নিজে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার তদারকির কারণে এবারের পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট