1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমাদের শুধু বাহ্যিক উন্নয়ন করলে হবে না। অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে।

এই পূজার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শিক্ষা। সুর ও অসুরের যুদ্ধে অসুররা চিরদিন পরাজিতই হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আজ আমরা এই পূজামণ্ডপে এসেছি শারদীয় উৎসব পালন করতে৷ এই উৎসব প্রতিবছর আমরা বাংলাদেশে পালন করে থাকি।

আপনারা জানেন বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে হাজার বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বসবাস করে এসেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ।

সেই আবেগের মধ্যে সবচেয়ে প্রবল হলো ভালোবাসা। সেই ভালোবাসার আবেগে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এই বিশ্বাস রয়েছে যে আমাদের পরবর্তী প্রজন্ম একইভাবে বসবাস করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট