1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সাবেক প্রধান শিক্ষকের দুর্নীতির তদন্তের দাবি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

ফতুল্লায় সাবেক প্রধান শিক্ষকের দুর্নীতির তদন্তের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউপির নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুনুর রশীদ ও তার সহযোগীদের দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে সচেতন শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে দুর্নীতি ও ফ্যাসিবাদ-বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে তা মানা না হলে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বর্জনেরও হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশীদের দুর্নীতির তদন্ত ও তার অযৌক্তিক সুবিধা বন্ধ করা, শিক্ষার্থীদের হুমকি দানকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা এবং অভিযুক্ত সুমন ও রবিউল স্যারকে ৩ দিনের মধ্যে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সাত দিনের মধ্যে ল্যাব চালু ও তিনদিনের মধ্যে সহশিক্ষা কার্যক্রম চালুকরণ, সাতদিনের মধ্যে বিগত বছরগুলোর আর্থিক কার্যক্রমের স্বচ্ছ অডিট করা, ১০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন করা, ৩০ দিনের মধ্যে বিদ্যালয়ের সামনের রাস্তার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার দাবি জানান শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট