1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে: র‍্যাব ১১ সিও - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে: র‍্যাব ১১ সিও

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নানান নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে নাশকতা না করতে পারে।
সে লক্ষ্যে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শহরের আমলাপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আমলাপাড়া পূজা মণ্ডপটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে পাশে একটি মসজিদও রয়েছে।

তারা অত্যন্ত সুন্দরভাবে সম্প্রীতির সঙ্গে কাজ করছে। আমাদের সব জায়গায় এ সম্প্রীতির নজির স্থাপন করতে হবে। আমরা যেন সুন্দরভাবে এ ধর্মীয় উৎসবটি উদযাপন করতে পারি।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমাদের সতর্ক থাকতে হবে। আমার জিনিস যেন কেউ চুরি করতে না পারে। পাশাপাশি আমাদের টহল দল থাকবে, লোক থাকবে। আমরা ব্যবস্থা নেবো। পাশাপাশি নিজেদেরও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, র‍্যাব-১১ সাতটি জেলা নিয়ে কাজ করে। নারায়ণগঞ্জের জন্য আমাদের দুই প্লাটুন রয়েছে। পূজাকে ঘিরে আমাদের কোনো শঙ্কা নেই। তবে এটা উড়িয়ে দেওয়াও যায় না, কখন কী ঘটে। তবে এখন পর্যন্ত পরিবেশ খুবই ভালো আছে। নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট