1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একটি গোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করছে-গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

একটি গোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করছে-গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামের বিজয়ী দল হিসেবে দেশের মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁয়ের কাচঁপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ থানায় আমরা যারা বিএনপি করি এবং বিএনপির সমর্থক আছি, তাদের পারস্পরিক সম্পর্ক জোরদার করে নতুন পরিকল্পনা নিয়ে দলীয় ও নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়া এখন সময়ের দাবি। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু জাতির জন্য নয়, বিএনপির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করে আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। কিন্তু বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ভোট দিতে পারেনি। এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে—আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচন করার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।”

২০২৪ সালের নির্বাচনের পরাজিত ও পালাতক স্বৈরাচার, এবং কিছু রাষ্ট্র ও স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এ ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গিয়াসউদ্দিন বলেন, “আসুন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানার জনগণ ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম মুকুল, সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দিন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফ প্রধান, কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মোল্লা, সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল প্রধান, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম মাসুদ, ইউসুফ রশীদ, রাসেদ, সাব্বির, রায়হান, ইমন, জাহাঙ্গীর, বাধন, মেহেদী ও মাহফুজসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট