1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাষাঢ়া রেলস্টেশনে অভিযান, ২৭ মাদকসেবী আটক-দণ্ড - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

চাষাঢ়া রেলস্টেশনে অভিযান, ২৭ মাদকসেবী আটক-দণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে যৌথবাহিনীর অভিযানে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— রাকিব, রাজন, লেবু শেখ, ফারুক, জাহাঙ্গীর, হানিফ, রবিন, লিমন ও সিয়াম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ৭০–৮০ জনকে আটক করা হয়। যাচাই–বাছাই শেষে ১৮ জনকে থানা হেফাজতে নেওয়া হয় এবং ৯ জনকে সাজা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার কিশোর গ্যাং, হত্যা, চুরি ও ছিনতাই বাড়ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। আটক ১৮ জনকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে, আর সাজাপ্রাপ্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট